শিরোনাম
সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

― Advertisement ―

সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা...

--সংসদ থেকে মো. কামাল উদ্দিনঃ বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, বাণিজ্য, শিল্পায়ন এবং আন্তর্জাতিক যোগাযোগের মানচিত্রে চট্টগ্রাম একটি অনন্য নাম। হাজার বছরের বাণিজ্যিক ঐতিহ্যের ধারক এই নগরী...

“চান্দগাঁও থানা পুলিশের ধারাবাহিক অভিযানে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার-

Homeচট্টগ্রাম"চান্দগাঁও থানা পুলিশের ধারাবাহিক অভিযানে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার-

-চট্রলচিত্রঃ
ভোলা ও চট্টগ্রামে সমন্বিত অভিযানে উদ্ধার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১৯.৭১ গ্রাম স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মো. ফয়সালের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ১১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযান ভোলা জেলার লালমোহন থানাধীন তারাগঞ্জ এলাকা এবং চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও ও কোতোয়ালী থানা এলাকায় একযোগে পরিচালিত হয়। অভিযান চলাকালে চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হৃদয় (২২), মো. জসিম উদ্দিন (৫০) এবং সুমন ধর (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া ১৯.৭১ গ্রাম স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে চান্দগাঁও, কোতোয়ালীসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও স্থাপনায় চুরির সঙ্গে জড়িত ছিল। তারা সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত করে দ্রুত স্থান পরিবর্তনের মাধ্যমে আত্মগোপনে চলে যেত। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা নং-১৪, তারিখ-০৮/০১/২০২৬ ইং, দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে