শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

**জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আসিফ নজরুল**

Homeজাতীয়**জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আসিফ নজরুল**

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। সময়মতো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নানা মন্তব্য করছে। এসব বক্তব্যের কিছু সত্য হলেও সেগুলো জনগণের মনে অযথা শঙ্কা সৃষ্টি করছে।” তিনি আরও বলেন, “১৬-১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ স্বাভাবিক। প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি—তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে, তাদের মাঝে ইতিমধ্যেই উৎসাহের সঞ্চার হয়েছে।” জামিন প্রসঙ্গে তিনি বলেন, “জামিন দেওয়া শুধু বিচারকের সিদ্ধান্ত নয়, পুলিশি প্রতিবেদনও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিও ফুটেজ বা কণ্ঠ শনাক্তের মতো প্রমাণ থাকলে ব্যতিক্রম হতে পারে। যেসব ক্ষেত্রে আইনত জামিন প্রাপ্য, সেখানে জামিন পাওয়া স্বাভাবিক। তবে যারা জামিন পেয়ে পুনরায় একই ধরনের অপরাধ করতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে বা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত হতে পারে, তাদের অতিরিক্ত জামিন উদ্বেগের বিষয়।” বিচার ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মামলার জট কমে। বিচার বিভাগে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার সুফল অচিরেই জনগণ পাবে।”