শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

**জুলাই যোদ্ধা আবরাব নাদিম ইতু সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন**

Homeআন্তর্জাতিক**জুলাই যোদ্ধা আবরাব নাদিম ইতু সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন**

ফরিদপুরে স্বেচ্ছায় জুলাই আন্দোলনের সরকারি গেজেট ও সকল সুযোগ-সুবিধা থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেছেন জুলাই যোদ্ধা আবরাব নাদিম ইতু (২৭), যার গেজেট নম্বর ২৪৮৯। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এই আবেদনপত্র জমা দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনপত্রটি গ্রহণ করেন। আবেদনপত্রে আবরাব নাদিম ইতু উল্লেখ করেছেন, ‘জুলাই আন্দোলনে আহত হয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও স্থানীয় সরকারগুলো জুলাইয়ের চেতনা অনুযায়ী দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়তে সক্ষম হয়নি। কার্যকর পদক্ষেপও নেওয়া যায়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অসংগতি এবং স্থানীয় প্রশাসনের অনিয়ম আগের মতোই চলছে।’ তিনি আরও বলেন, ‘ফরিদপুরে প্রশাসনিক ও বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও সিন্ডিকেট আগের মতোই অব্যাহত রয়েছে। এজন্য আমি সরকারি গেজেট থেকে নাম এবং মাসিক ভাতা (যদিও গ্রহণ করিনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি।’ আবরাব নাদিম ইতু জানান, ‘আমরা যে জন্য আন্দোলন করেছি তার কোনো প্রতিফলন নেই। চারপাশে স্বার্থপর ও অনিয়ম চলছে। তাই আমি সরকারি গেজেট এবং সুবিধা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ আবেদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন বলেন, ‘স্বেচ্ছায় সরকারি গেজেট এবং সকল সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদন আমরা পেয়েছি। এর পরবর্তী ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’