
চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম তেকোটা গ্রামের বিশিষ্ট সন্তানদের স্মরণে প্রতিষ্ঠিত “স্বর্গীয় সুরেন্দ্র লাল বড়ুয়া ও স্নেহলতা বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশন”-এর বার্ষিক কৃতি শিক্ষার্থী ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর দুপুর ১২টায় ঐতিহ্যবাহী মুকুটনাইট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি লায়ন একেএম সালাহ্ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়ন সমীরণ বড়ুয়া। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মুকুটনাইট ধর্মাংকুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘরতন মহাস্থবির। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া। শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য ও হাক্কানী পেপার এন্ড বোর্ড মিলস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা পল্টু কান্তি বড়ুয়া, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল জব্বার। শিক্ষক নুরুল আলম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক আবদুল মান্নান, কৃতি শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ও আনেস্ট বড়ুয়া। পরবর্তীতে সংঘরতন স্থবিরকে মহাস্থবির পদে ভূষিত হওয়ায় গুণীজন হিসেবে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন এবং এইচএসসিতে জিপিএ প্রাপ্ত ২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও শিক্ষা উদ্দীপনা তুলে দেন অতিথিবৃন্দ।

