শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

**আকর্ষণীয় দাড়ি চাইলে দরকার বিশেষ যত্ন, রইল টিপস**

Homeবিনোদন**আকর্ষণীয় দাড়ি চাইলে দরকার বিশেষ যত্ন, রইল টিপস**

দাড়ি শুধু স্টাইল নয়, এটি পুরুষদের ব্যক্তিত্বের অংশ। অনেক মহিলা বিয়ার্ড লুককে পছন্দ করেন। তবে দাড়ি ঠিকভাবে যত্ন না নিলে তা হতে পারে রুক্ষ, খুশকিতে ভরা। নিয়মিত গ্রুমিং ও কেয়ার অপরিহার্য। সেলুনে গিয়ে না-যাওয়াই সম্ভব, বাড়িতেই দাড়ি সুন্দর রাখা যায়। জানুন সহজ কয়েকটি টিপস: ১. নিয়মিত দাড়ি পরিষ্কার দাড়িতে ধুলো, ঘাম ও ত্বকের তেল জমে দ্রুত নোংরা হয়, যা ব্রণ ও সংক্রমণের কারণ হতে পারে। সপ্তাহে ২–৩ দিন মাইল্ড শ্যাম্পু বা সালফেট-ফ্রি ফেস ওয়াশ দিয়ে দাড়ি ধুয়ে নিন। তেলতেলে ত্বক থাকলে একদিন পরপরও ধুতে পারেন। তবে প্রতিদিন শ্যাম্পু করা ঠিক নয়, এতে দাড়ি শুষ্ক হয়ে যায়। পরিষ্কার করার সময় আঙুল দিয়ে দাড়ির নিচের ত্বকও ভালোভাবে ঘষে পরিষ্কার করুন।  ২. কন্ডিশনিং অপরিহার্য শ্যাম্পুর পর দাড়িতে কন্ডিশনার বা প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করলে তা নরম ও চকচকে থাকে। নারকেল তেল, অলিভ অয়েল, অরগান অয়েল বা বাদাম তেল হালকা গরম করে সপ্তাহে ২–৩ বার লাগালে দাড়ির চুল নরম হয়, জট কমে ও চুলকানি কমায়। ৩. দাড়ি আঁচাড়ানো নিয়মিত চিরুনি দিয়ে দাড়ি আঁচড়ালে চুল জট না ধরে, ঘন দেখায় এবং বৃদ্ধিও ভালো হয়। বিশেষ দাড়ি চিরুনি ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়।  ৪. স্কিন এক্সফোলিয়েশন দাড়ির নিচের ত্বকে মৃত কোষ জমে চুলকানি ও খুশকি তৈরি করে। সপ্তাহে ১–২ দিন স্ক্রাব করুন। ঘরোয়া স্ক্রাবার হিসেবে চিনি, কফি ও মধু মিশিয়ে হালকা ঘষে দাড়ি পরিষ্কার করতে পারেন। এটি রক্তসঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। ৫. সঠিক ট্রিমিং বাড়িতে ট্রিমার দিয়ে মাসে ১–২ বার দাড়ির শেপ ঠিক করুন। গালের লাইন পরিষ্কার রাখুন, নেকলাইন ঠিক করুন, অতিরিক্ত লম্বা বা বেঁকে থাকা চুল কেটে দিন। দাড়ি বাড়ানোর ক্ষেত্রে দেড়-দুই মাস ট্রিম না করে শুধু লাইন ও নেকলাইন পরিষ্কার করলেই হবে।  ৬. দাড়ির ত্বকের যত্ন সংবেদনশীল ত্বকে দাড়ির নিচে ব্রণ বা লালচে র‍্যাশ হতে পারে। এ ক্ষেত্রে অ্যালোভেরা জেল, টি-ট্রি অয়েল মিশ্রিত সিরাম বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এগুলো ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং ত্বককে শান্ত রাখে।