শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

কারাবন্দি সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

Homeআন্তর্জাতিককারাবন্দি সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর জন্য পুলিশের আবেদনে অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দুটি পৃথক আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। জানা যায়, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে আইভী ভার্চুয়ালি এই শুনানিতে অংশ নেন। তার অনুপস্থিতিতে শুনানি শেষে আইনজীবী আওলাদ হোসেন জানান, “যে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, সেগুলোর কোনো এজাহারেই আইভীর নাম নেই। জামিন প্রক্রিয়া বিলম্ব করতেই এসব মামলা সাজানো হয়েছে। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।” উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গত ৯ মে আইভী প্রথম গ্রেপ্তার হন। এরপর আরও চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তখন থেকেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রয়েছেন। গত ৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ তাকে পাঁচ মামলায় জামিন দিলেও পরদিন নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা পুলিশ আরও পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করে। এসব আবেদনের ওপর শুনানি ১৩ নভেম্বরের জন্য নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, আইভীর পাওয়া পাঁচ মামলার জামিন গত বুধবার আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন।