শিরোনাম
আমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-পাথরঘাটায় ছিনতাই: কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দচট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন৯৯৯-এ ফোন পেয়ে চট্টগ্রামে মাদকাসক্ত বাবার কাছ থেকে ২০ মাসের শিশু উদ্ধার

― Advertisement ―

আমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়ে

মো. কামাল উদ্দিন আমার ছেলেবেলার অনেক কথাই আজ আর স্পষ্ট মনে পড়ে না। সময়ের স্রোতে কত মানুষ হারিয়ে গেছে, কত ঘরবাড়ি বদলে গেছে, কত পরিচিত...

চন্দনাইশে হিলফুল ফুজুল ইসলামী সংস্থার আয়োজনে ইফতার মাহফিল ও কবরবাসীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

Homeচট্টগ্রামচন্দনাইশে হিলফুল ফুজুল ইসলামী সংস্থার আয়োজনে ইফতার মাহফিল ও কবরবাসীদের জন্য দোয়া...

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে আলোড়ন সৃষ্টিকারী সংগঠন হিলফুল ফুজুল ইসলামী সংস্থার উদ্যোগে এবছরও যথারীতি পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল এবং সকল মৃত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নিজামউদ্দিন এর সঞ্চালনায় এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা জনাব সরওয়ার কামাল, মাওলানা কাজী শাহাদাত হোসেন, আসহাব উদ্দীন হিরুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও সহ-সভাপতি কাজী মোহাম্মদ কলিম উল্লাহ, কাজী মোহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ মোরশেদুল আলম, কাজী মুশফিকুর রহিম, এমরান হোসেন, কাজী ফাহিম, কাদেরী রাইহান, আবু সিদ্দিক, জাহেদ, পারভেজ, লোকমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব এমদাদুল ইসলাম আমজাদ

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইফতারের মাধ্যমে রমজানের পবিত্রতা উপভোগ করেন এবং দোয়া মাহফিলে দেশ-জাতি ও সমস্ত মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। সংগঠনের এ ধরনের কার্যক্রম স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

হিলফুল ফুজুল ইসলামী সংস্থা দীর্ঘদিন ধরে চন্দনাইশে সামাজিক সেবা, ধর্মীয় শিক্ষা ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।