শিরোনাম
তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রীঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে

― Advertisement ―

তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

-মো.কামাল উদ্দিন বাংলাদেশের ইতিহাস এমন এক প্রবাহ, যেখানে ব্যক্তি, রাষ্ট্র, যুদ্ধ, সংগ্রাম এবং রাজনৈতিক মতাদর্শ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইতিহাসে কিছু অধ্যায় আছে...

জামায়াতের প্রার্থী পরিবর্তনের আশঙ্কা ॥ এলডিপির জোটগত দাবিও জোরালো

Homeচট্টগ্রামজামায়াতের প্রার্থী পরিবর্তনের আশঙ্কা ॥ এলডিপির জোটগত দাবিও জোরালো

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১০/১৫ জন সম্ভাব্য এমপি প্রার্থী ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন। তারা প্রতিদিন বিভিন্ন সামাজিক ও দলীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচনমুখী প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে নির্বাচনী মাঠে নানাবিধ নাটকীয়তাও দেখা দিয়েছে। ৮ দলীয় জোটের প্রার্থী ঘোষণা হলে জামায়াতে ইসলামী দলের মনোনীত প্রার্থীর পরিবর্তন ‘প্রায় নিশ্চিত’ বলে জানা গেছে। অন্যদিকে বিএনপির সঙ্গে জোটগত নির্বাচন হলে পটিয়া আসনে এলডিপির প্রার্থী এয়াকুব আলীকে জোটের প্রার্থী করার দাবিতে তার কর্মী– সমর্থকরা মাঠে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক সূত্র জানায় চট্টগ্রাম-১২ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে এনামুল হক এনামের নাম ঘোষণা করলেও চূড়ান্ত তালিকায় আসার জন্য লবিং চালিয়ে যাচ্ছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু। বিএনপির সঙ্গে জোট হলে এলডিপি দক্ষিণ জেলার সভাপতি এম. এয়াকুব আলী এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও জোটপ্রার্থী হওয়ার ব্যাপারে তৎপর। জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে রয়েছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নুরুচ্ছফা সরকার। জামায়াতে ইসলামী শুরুতে ডা. ফরিদুল আলমকে প্রার্থী ঘোষণা করে প্রচারণা শুরু করলেও ৮ দলীয় জোট গঠন হলে তাকে পরিবর্তন করে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানীকে প্রার্থী করার সম্ভাবনা প্রবল। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে একবার স্বতন্ত্রভাবে প্রায় ২২ হাজার ভোট পেয়েছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নুর আজীজী, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা ড. আহমাদ হারুন (আসেম)–সহ ইসলামী দলগুলো ইতোমধ্যে নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে সক্রিয়। ৮ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার হোসাইন রাব্বানীকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা গেছে। এ ছাড়া মাঠে প্রচারণায় রয়েছেন গণঅধিকার পরিষদের দক্ষিণ জেলা আহ্বায়ক ডা. এমদাদুল হাসান, যিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম. এ. মতিন ২০১৯ সালের নির্বাচনে ১৮ হাজার ভোট পেয়েছিলেন। এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে মাওলানা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক মাওলানা মাঈনউদ্দীন চৌধুরী হালিম এ দু’জনের মধ্যে যেকোনো একজনকে সম্মিলিত ইসলামী জোট প্রার্থী করতে পারে বলে জানা গেছে। গাজী মনজুরুল করিম রেফায়ী এবং এয়ার মোহাম্মদ পেয়ারুর টানা পোড়েনের কারণে এম. এ. মতিন এ আসনে ফের নির্বাচন করবে প্রায় নিশ্চিত। সিপিবির ঢাকা মহানগর উত্তরের সম্পাদক ম-লীর সদস্য ও সাবেক কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শ্যামল বিশ্বাসও এই আসনে প্রার্থী হচ্ছেন। সমাজতান্ত্রিক বাসদের প্রার্থী হিসেবে স. ম. ইউনুচের নাম আলোচনায় রয়েছে; তিনি কোনো কারণে নির্বাচন না করলে ইঞ্জিনিয়ার সেলিম উদ্দীন প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। হিন্দু মহাজোটের প্রার্থী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য দীপক কুমার পালিতসহ প্রায় ১৬ জন প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানী বলেন, “আমাকে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে পটিয়া আসনে প্রায় চূড়ান্ত করা হয়েছে। জোটগতভাবে প্রার্থী ঘোষণা হলে জামায়াতসহ অন্যান্য দলের আলাদা প্রার্থী থাকবে না জোটের একক প্রার্থী থাকবে।” ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ড. বেলাল নুর আজীজী বলেন, “আমরা জোটগতভাবে জুলাই আন্দোলনের চেতনাকে সামনে রেখে এগোচ্ছি। দলীয় প্রার্থী ও জোটের প্রার্থী দুটো আলাদা বিষয়; জোটের সিদ্ধান্তকে সবাই মেনে নেবে।” বাসদ পটিয়া উপজেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সেলিম উদ্দীন বলেন, “বাসদের একমাত্র প্রার্থী স. ম. ইউনুচ। তিনি সিনিয়র; কোনো কারণে নির্বাচন না করলে আমি প্রস্তুত আছি।” সিপিবির প্রার্থী প্রকৌশলী শ্যামল বিশ্বাস বলেন, “পটিয়া অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মুক্তমনা মানুষের এলাকা; এখানে বামধারার সমর্থকও প্রচুর। ভোটাররাই ঠিক করবেন তারা কাকে বেছে নেবেন।” বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দক্ষিণ জেলা সহ–সাংগঠনিক সম্পাদক কমরুদ্দিন মাস্টার বলেন, “ইসলামী ফ্রন্ট যদি বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেয়, তবে জয়ের সম্ভাবনা বেশি কারণ বিএনপির সঙ্গে এখন কোনো স্বাধীনতাবিরোধী দল নেই। সংগঠন আমাকে মনোনয়ন দিলে আমি মানসিকভাবে প্রস্তুত।”
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকারের দাবি জাতীয় পার্টির শাসনামল ছিল স্বর্ণযুগ মানুষ এখন বুঝতে পেরেছে জাতীয় পার্টি দেশের জন্য কত বড় আর্শিবাদ ছিল,মানুষ সুযোগ পেলে জাতীয় পার্টিও প্রার্থী হিসেবে আমাকে বেঁচে নিবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী জানান, চট্টগ্রাম-১২ পটিয়া আসটি বিএনপির জোট থেকে আমরা দাবি করে আসছে অনেকদিন ধরে। বিএনপির মধ্যে যে পরিমান গ্রুপিং কোন্দল একে অপরের বিরুদ্ধে লেগেছে আছে হাইকান্ডের কাছে অনুরোধ করব পটিয়ার আসনটি এলডিপিকে ছেড়ে দিয়ে বিজয়ী নিশ্চিত করার জন্য।
জামায়াতে ইসলামী প্রার্থী ডা. ফরিদুল আলম বলেন, “আমরা একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চাই, যেখানে দুর্নীতি, ঘুষ, শোষণ ও চাঁদাবাজি থাকবে না।” তিনি জানান, এখনও পর্যন্ত প্রার্থী পরিবর্তনের বিষয়ে কোনো ইঙ্গিত তিনি পাননি।