শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-চট্টগ্রামে লায়ন সাইফুল ইসলাম ও লায়ন জাহাঙ্গীর আলমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতবাংলাদেশের পর্যটন শিল্পে এক দূরদর্শী নেতৃত্ব: বিপিসি চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের নেতৃত্বে অগ্রযাত্রার প্রেরণাটুঙ্গিপাড়ায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত তোরণে আগুনচট্টগ্রামে দলীয় ক্লাব ভাঙচুর নিয়ে নতুন বিতর্ক ‘বাদী পক্ষকে হয়রানি করতেই পরিকল্পিত নাটক’—অভিযোগ স্থানীয়দেরজরুরি নিখোঁজ সংবাদ: ১২ বছরের শিশু মোহাম্মদ তামিমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনাএলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটবাংলাদেশে তৈরি হোন্ডা এনএক্স২০০ যাচ্ছে মেক্সিকোতেবর্ষার শেষদিকেও নৌকা তৈরির ব্যস্ততাপুরো আগস্টের আবহাওয়া কেমন থাকবে, জানাল বিডব্লিউওটি

― Advertisement ―

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-

চট্টগ্রাম, ২ আগস্ট ২০২৬: চট্টগ্রাম নাগরিক ফোরামের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার...

এনসিপির দাবির মধ্যেই ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন করলো বাংলাদেশ কংগ্রেস

Homeজাতীয়এনসিপির দাবির মধ্যেই ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন করলো বাংলাদেশ কংগ্রেস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’র দাবি করে আসছে বেশ কিছু ধরেই। এরই মধ্যেই নতুন করে আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে একই প্রতীক দাবি করেছে। দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ কংগ্রেস’। বর্তমানে ‘ডাব’ প্রতীক ব্যবহারকারী দলটি সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেয়।  কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে জানানো হয়, ‘শাপলা’ প্রতীকের প্রথম দাবিদার তারাই এবং যদি কমিশন প্রতীকটি পুনরায় অনুমোদন দেয়, তবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে। তারা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে। আবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি কিছু নতুন দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে। তাই যদি সরকার বা নির্বাচন কমিশন জাতীয় প্রতীক ‘শাপলা’কে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহারের অনুমতি দেয়, তবে প্রথম দাবিদার হিসেবে ‘বাংলাদেশ কংগ্রেসকেই’ অগ্রাধিকার দিতে হবে।