শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

স্বামীর মৃত্যুর এক বছর না যেতেই নতুন সম্পর্কে তনি — সোশ্যাল মিডিয়ায় ছড়ালো বিয়ের গুঞ্জন

HomeUncategorizedস্বামীর মৃত্যুর এক বছর না যেতেই নতুন সম্পর্কে তনি — সোশ্যাল মিডিয়ায়...

বেবি আক্তার:

নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও বিয়ের আলোচনায়। স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর পূর্ণ না হতেই তার নতুন বিয়ের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি তনির সঙ্গে এমডি সিদ্দিক নামের এক ব্যক্তির কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সিদ্দিক তার ফেসবুক প্রোফাইলে তনির সঙ্গে তোলা একটি ছবিতে লিখেছেন— ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।’

সিদ্দিকের এই পোস্ট দেখে নেটিজেনরা ধরে নিয়েছেন, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তনিও একই দিনে সিদ্দিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’

এই পোস্ট দুটির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন— স্বামীর মৃত্যুর এক বছর না যেতেই নতুন বিয়ের পিঁড়িতে বসেছেন তনি। অনেকে প্রশংসা করলেও, কেউ কেউ সমালোচনাও করছেন। তবে বিষয়টি নিয়ে তনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তাদের বয়সের ব্যবধান নিয়ে তনি তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শাহাদাৎকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি, যা পরবর্তীতে পরিবারও মেনে নেয়।