শিরোনাম
“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তিরসিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুসীমান্তের ১১ জেলায় বিজিবির সঙ্গে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা

― Advertisement ―

“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-

-মো. কামাল উদ্দিনঃ জীবনের দীর্ঘ পথচলায় কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় দায়িত্বের সূত্রে, কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় পেশার কারণে, আর কিছু মানুষের সঙ্গে পরিচয়...

পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

Homeজাতীয়পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, “নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছি।” রোববার (১২ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে এবং প্রতিটি মোড়ে স্থাপন করা হবে তল্লাশি চেকপোস্ট। সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি অপপ্রচার প্রতিরোধে সাইবার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আতশবাজি ফোটানোতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশের সুযোগ থাকবে এবং সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে। তিনি বলেন, শোভাযাত্রার পুরো পথজুড়ে কঠোর নিরাপত্তা বলয় থাকবে এবং এ পর্যন্ত কোনো ধরনের হুমকির তথ্য পাওয়া যায়নি।