শিরোনাম
কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?চবিতে নববর্ষ কনসার্টে ইংরেজি গান, সমালোচনার মুখে আয়োজকরাজিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতিতামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজপারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্তপুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যুবিচারিক সিদ্ধান্তে চূড়ান্ত কর্তৃত্ব সুপ্রিম কোর্টের: আইনমন্ত্রীলাল-সবুজের স্বপ্নে কবিতার দীপ্তি—তরিকুল ইসলাম বিপুর কাব্যগ্রন্থ ‘লাল সবুজের জন্য’ মোড়ক উন্মোচনচকবাজারে কিশোর অপহরণ ও নির্মম হত্যাকাণ্ড: তিন আসামি গ্রেফতার—অবশিষ্টদের ধরতে সর্বাত্মক অভিযান, শোক-আতঙ্কে স্তব্ধ চট্টগ্রাম- একটি তরুণ প্রাণের মর্মান্তিক পরিণতি—নগরের নিরাপত্তা, সমাজব্যবস্থা ও কিশোর বাস্তবতার মুখোমুখি এক কঠিন প্রশ্ন???

― Advertisement ―

কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?

চট্টগ্রামের রাজনীতিতে বহুদিন ধরেই আলোচিত নাম মোহাম্মদ মনজুর আলম। তবে তার রাজনৈতিক অবস্থান বরাবরই ধোঁয়াশায় ঘেরা। কখনো বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হওয়া, কখনো আওয়ামী...

ভারতীয় ভিসা নিয়ে মিলল সুখবর

Homeজাতীয়ভারতীয় ভিসা নিয়ে মিলল সুখবর

ভারতীয় ভিসা নিয়ে সুখবরের আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালু করতে ভারতের সঙ্গে সমঝোতা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এর আগে গত ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে হলে উভয় দেশকেই আন্তরিক হতে হবে। সরকার একটি ভালো সূচনা প্রত্যাশা করছে বলেও উল্লেখ করেন তিনি। শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিএনপি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি, যা সরকারের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। ভিসা প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতীয় দূতাবাস ঘেরাওসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এর পরপরই ভারত সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করে।