শিরোনাম
সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

― Advertisement ―

সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা...

--সংসদ থেকে মো. কামাল উদ্দিনঃ বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, বাণিজ্য, শিল্পায়ন এবং আন্তর্জাতিক যোগাযোগের মানচিত্রে চট্টগ্রাম একটি অনন্য নাম। হাজার বছরের বাণিজ্যিক ঐতিহ্যের ধারক এই নগরী...

**পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন স্থানীয় জামায়াত নেতা**

Homeআন্তর্জাতিক**পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন স্থানীয় জামায়াত নেতা**

পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ের নামে এক কৃষকের দুটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, কৃষক আব্দুল বারেক মজুমদারের দুটি গরু জোরপূর্বক নিয়ে যান জলিল প্যাদা। পরে বারেক ঘটনা জানালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান পঞ্চায়েত বাজার এলাকায় সাবেক ইউপি সদস্য রেজাকে সঙ্গে নিয়ে একটি বৈঠক ডাকেন। বৈঠকে জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলের কাছে তার ভাইয়ের পাওনা টাকা রয়েছে। সেই পাওনা আদায়ের অংশ হিসেবেই গরু দুটি আনা হয়েছে। তিনি আরও জানান, এ নিয়ে আদালতে একটি মামলা চলমান। অন্যদিকে, কৃষক বারেক মজুমদার অভিযোগ করে বলেন, “আমাকে অসহায় মনে করে গরু নিয়ে গেছে। ছেলের পাওনা দেখিয়ে আমার সম্পদ নেওয়ার নিয়ম নেই।” ইউপি চেয়ারম্যান ফোরকান জানান, বৈঠকে জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো ধরনের কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারেননি। দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, “এ ঘটনায় কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”