শিরোনাম
“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তিরসিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুসীমান্তের ১১ জেলায় বিজিবির সঙ্গে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা

― Advertisement ―

“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-

-মো. কামাল উদ্দিনঃ জীবনের দীর্ঘ পথচলায় কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় দায়িত্বের সূত্রে, কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় পেশার কারণে, আর কিছু মানুষের সঙ্গে পরিচয়...

**স্বপ্ন ছিল প্রতিদিন ৩৯ হাজার গাড়ির—চলছে মাত্র ৮ হাজার**

Homeচট্টগ্রাম**স্বপ্ন ছিল প্রতিদিন ৩৯ হাজার গাড়ির—চলছে মাত্র ৮ হাজার**

চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ২০১৭ সালে প্রতিদিন ৩৯ হাজার গাড়ি চলাচলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। আট বছর পর বাস্তবে চলছে গড়ে মাত্র ৮ হাজার—প্রত্যাশার এক–পঞ্চমাংশ। ৩ হাজার ২৫০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯১ শতাংশ, ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৫ কোটি। মেয়াদও বাড়তে বাড়তে গেছে ২০২৬ সালের জুন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন—ভুল সম্ভাব্যতা যাচাই, অপরিকল্পিত নকশা, র্যাম্প ব্যবহার না হওয়া, নিরাপত্তাহীনতা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এক্সপ্রেসওয়ে কাঙ্ক্ষিত সুফল দিচ্ছে না।গাড়ি–আয়ের হিসাব উদ্বোধনের পর ১০ মাসে চলেছে ২৪ লাখ ৩৫ হাজার গাড়ি—গড়ে দিনে ৮,১১৯টি। টোল আদায় হয়েছে ১৬ কোটি ৯৯ লাখ টাকা, দিনে সাড়ে ৫ লাখের সামান্য বেশি। বর্তমান গতিতে প্রকল্প ব্যয় উত্তোলনে লাগবে কয়েক শত বছর। র্যাম্প ১৫, চালু হয়নি একটি নকশায় থাকা ১৫টি র্যাম্পের ৬টি স্থগিত, ৯টির মধ্যে ১টির কাজও শুরু হয়নি, ৪টির নির্মাণ শেষ হলেও যাতায়াত চালু হয়নি। ফলে অনেক এলাকাবাসীকে এক্সপ্রেসওয়েতে উঠতে ঘুরপথে যেতে হয়—যা ব্যবহার অনীহা বাড়াচ্ছে। নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনা সিসিটিভি ও আলোকায়ন না থাকায় ছিনতাই–অপহরণের ঘটনা বেড়েছে। রাতে চালকরা এ সড়ক এড়িয়ে চলছেন। গতিসীমা না মানা ও প্রকৌশলগত ত্রুটির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের মত সম্ভাব্যতা যাচাই “ফরমায়েশি” হওয়ায় প্রকল্পটি বাস্তবসম্মত হয়নি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। তাদের মতে, ৪ শতাংশ ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীকে কেন্দ্র করে ব্যয়বহুল প্রকল্প নেওয়া অনুচিত। সিডিএর ব্যাখ্যা  প্রকল্প পরিচালক জানান—প্রতিদিন ১০ হাজার গাড়ি চলছে এবং র্যাম্প চালু হলে এ সংখ্যা বাড়বে। সিডিএ চেয়ারম্যান বলছেন—জটিলতা কাটলে সব র্যাম্প খোলা হবে এবং যানবাহন বাড়বে।