শিরোনাম
আমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-পাথরঘাটায় ছিনতাই: কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দচট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন৯৯৯-এ ফোন পেয়ে চট্টগ্রামে মাদকাসক্ত বাবার কাছ থেকে ২০ মাসের শিশু উদ্ধার

― Advertisement ―

আমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়ে

মো. কামাল উদ্দিন আমার ছেলেবেলার অনেক কথাই আজ আর স্পষ্ট মনে পড়ে না। সময়ের স্রোতে কত মানুষ হারিয়ে গেছে, কত ঘরবাড়ি বদলে গেছে, কত পরিচিত...

রোদেলা বিকেল রেস্টুরেন্টের সামনে ফুটপাতে ছাগল জবাই: রক্তে নালা ভরে দুর্গন্ধ, পরিবেশ দূষণ

Homeচট্টগ্রামরোদেলা বিকেল রেস্টুরেন্টের সামনে ফুটপাতে ছাগল জবাই: রক্তে নালা ভরে দুর্গন্ধ, পরিবেশ...

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম শহরের স্টেডিয়াম এলাকায় অবস্থিত পরিচিত রেস্টুরেন্ট ‘রোদেলা বিকেল’-এর সামনে ফুটপাতে প্রতিদিনই ছাগল জবাই করা হচ্ছে, যার রক্ত ও বর্জ্যে দূষিত হয়ে পড়ছে আশপাশের নালা ও পরিবেশ। স্থানীয়ভাবে সম্মানিত এই রেস্টুরেন্টের মালিক সিনিয়র সাংবাদিক রফিকুল বাহার—তবে তার রেস্টুরেন্টের সামনে এমন অস্বাস্থ্যকর ও বেআইনি কর্মকাণ্ডে সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার সকালে এলাকাটি পরিদর্শনে দেখা যায়, রেস্টুরেন্টের সামনের ফুটপাতে প্রকাশ্যে ছাগল জবাই করা হচ্ছে। জবাইকৃত ছাগলের রক্ত সরাসরি ফুটপাতে পড়ছে এবং পরবর্তীতে পানি ছিটিয়ে তা নালায় ফেলার চেষ্টা করা হলেও রক্ত নালার মধ্যে জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ছোট নালাগুলো আগে থেকেই ময়লায় ভরাট থাকায় রক্তের পানি সরে যাচ্ছে না, বরং নালা ও বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত গন্ধ। পথচারীরা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ওই স্থানে হাঁটা কষ্টকর হয়ে পড়ে। চারপাশে রক্তাক্ত পানি ও দুর্গন্ধে পরিবেশ একেবারে অসহনীয় হয়ে ওঠে। তবু রেস্টুরেন্টের অভ্যন্তরে অতিথিরা অজান্তেই বসে খাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় দোকানদার বলেন, “প্রতিদিন সকালে রোদেলা বিকেলের সামনে ছাগল জবাই হয়। রক্তের পানি নালায় গিয়ে জমে থাকে, এতে দুর্গন্ধ ছড়ায়। অথচ কেউ কিছু বলে না।”
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাতে পশু জবাই করা শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। এতে ব্যাকটেরিয়া ও পোকামাকড় জন্ম নেয়, যা নিকটবর্তী খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকেও সংক্রমণের ঝুঁকিতে ফেলে।
রফিকুল বাহার একসময় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো-এর সাংবাদিক ছিলেন। সচেতন মহলের প্রশ্ন—
যিনি অন্য প্রতিষ্ঠানের অন্যায় প্রকাশ করে সমাজে ন্যায়ের কথা বলেছেন, তিনি আজ নিজের রেস্টুরেন্টে একই ধরনের অপরাধে জড়িয়ে পড়লেন কেন? এই বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ নাগরিক ও সাংবাদিক মহল। একজন স্থানীয় সাংবাদিকের ভাষায়— “চট্টগ্রাম শহরের অন্যতম অভিজাত রেস্টুরেন্টের সামনে এমন রক্তাক্ত ফুটপাত ও নালা—শহরের সৌন্দর্যের সঙ্গে একেবারেই বেমানান। এটি রফিকুল বাহারের মতো প্রজ্ঞাবান মানুষের কাছ থেকে আশা করা যায় না।” জনস্বার্থে প্রকাশিত