শিরোনাম
“আলোর অন্বেষণে এক দৃঢ় প্রহরী—র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে ‘দ্য টুরিস্ট’-ও চট্টলচিত্রের এর পক্ষ থেকে অভিনন্দন ও প্রত্যাশা-“চট্টগ্রামের রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার ঢেউ—অ্যাডভোকেট এম লোকমান শাহ ও সাবেক পুলিশ কমিশনার হাসিব আজিজকে ঘিরে মূল্যায়ন ও প্রত্যাশা-ঢাকায়ও লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তঅভিনেতা তপনের অবস্থা সংকটাপন্ন, সরকারি সহায়তা চান পরিবারবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামচট্টগ্রামের গর্ব বিসিবি সভাপতি তামিম ইকবাল: পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সাগরিকার প্রবেশপথবিধানসভা নির্বাচনের প্রথম দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষপ্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সাআলো-অন্ধকারের সংলাপে এক দীপ্ত নারী: রাশেদা আকতার মুন্নীর জীবন, সংগ্রাম ও মানবিকতার উপাখ্যান”২২তম স্মরণ সভায় সাবেক ধর্ম উপদেষ্টা- সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল ছিলেন নিরহংকারী, নীতিবান, মানবতাবাদী ও সমাজহিতৈষী মানুষ

― Advertisement ―

“আলোর অন্বেষণে এক দৃঢ় প্রহরী—র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে ‘দ্য টুরিস্ট’-ও চট্টলচিত্রের এর পক্ষ থেকে অভিনন্দন ও প্রত্যাশা-

-মো.কামাল উদ্দিন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদই কেবল দায়িত্বের নয়, বরং জনআস্থার এক দৃঢ় প্রতীক। সেই আস্থারই এক নতুন বহিঃপ্রকাশ ঘটেছে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব...

লুকানো মাইনের সতর্কবার্তা: হরমুজ প্রণালীতে নতুন নিরাপদ রুট ঘোষণা ইরানের

Homeআন্তর্জাতিকলুকানো মাইনের সতর্কবার্তা: হরমুজ প্রণালীতে নতুন নিরাপদ রুট ঘোষণা ইরানের

ইরান সমুদ্রের তলদেশে লুকানো সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলকে নিরাপদ রাখতে হরমুজ প্রণালীতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌ শাখা জাহাজ চলাচলের সুবিধার্থে একটি মানচিত্রও প্রকাশ করেছে। এতে একটি বৃত্তাকার অংশকে ‘বিপজ্জনক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নৌ-মাইন এড়িয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে অবশ্যই তাদের সঙ্গে সমন্বয় রেখে চলাচল করতে হবে। এর আগে যেসব তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর দক্ষিণ দিকে, ওমান উপকূলের কাছাকাছি দিয়ে চলাচল করত, এখন সেগুলোকে আরও উত্তরে, অর্থাৎ ইরানের উপকূলসংলগ্ন পথ অনুসরণ করতে হবে।ঘোষিত নতুন রুটগুলো হলো— প্রবেশ পথ: ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তরের দিকে পারস্য উপসাগরে প্রবেশ। বহির্গমন পথ: পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিকে ওমান সাগরের দিকে যাত্রা। উল্লেখ্য, ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে প্রতিক্রিয়া শুরু করে। দুই সপ্তাহের উত্তেজনার পর বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়।