শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া**

Homeআন্তর্জাতিক**শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া**

জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে ঘিরে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত মৃত্যুদণ্ডাদেশকে পাকিস্তান বাংলাদেশের একটি **সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়** হিসেবে দেখছে। তাঁর ভাষ্য, বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে এমন সিদ্ধান্ত মোকাবিলা করার সক্ষমতা রাখে। এদিকে রায়কে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উত্তপ্ত মন্তব্য করেন। তিনি দাবি করেন, “এটা পাকিস্তানের নির্দেশে করা হয়েছে, বাস্তবায়িত হবে না। শেখ হাসিনা প্রগতিশীল এবং কখনোই চরমপন্থিদের সঙ্গে যুক্ত ছিলেন না।” রায় ঘোষণার পর ভারতও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। গত সোমবার (১৭ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়ের বিষয়টি অবগত আছে। ভারত নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তির স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্য নিয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাইয়ের গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেন। মামলার দুই নম্বর অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও একই মামলায় মৃত্যুদণ্ড পান। আর রাজসাক্ষী হিসেবে সত্য উদঘাটনে সহযোগিতার কারণে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।