শিরোনাম
➤কিশোর অপরাধীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশকে আইজিপির নির্দেশ➤রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার➤কোতোয়ালীতে ৪৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার➤খুলশীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার➤বোয়ালখালীতে বালুর অবৈধ বাণিজ্যের অভিযোগ-বৈধ বালুমহাল নেই, অথচ প্রতিদিন শত শত ট্রাক। চরণদ্বীপ, খরণদ্বীপ ও কধুরখীলে ৩০টির বেশি বালু বিক্রয়কেন্দ্রের অভিযোগ। রাজস্ব, পরিবেশ ও জনদুর্ভোগের দায় কার?➤চন্দনাইশের প্রতারক মামুনের প্রতারণায় সর্বশান্ত সৌদি আরব মদিনা শহরের বহু প্রবাসী।➤ভোটের এক দিনের আড়ালে হাজার দিনের প্রস্তুতি ব্যালটের পেছনে মানুষ, মানুষের পেছনে প্রশিক্ষণ: নির্বাচনী প্রশিক্ষণের বিস্তৃত পরিসর নিয়ে মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সঙ্গে একান্ত আলাপ➤বোয়িং কেনার পেছনে ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী➤পুঁজিবাজারে ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়া শুরু➤নির্বাচনী প্রশিক্ষণের বিস্তৃত পরিসর নিয়ে মহাপরিচালক হাসানুজ্জামানের সঙ্গে একান্ত আলাপ নির্বাচন ব্যবস্থাপনা থেকে আচরণ, অফিস পরিচালনা, ক্রয়ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ

― Advertisement ―

কিশোর অপরাধীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশকে আইজিপির নির্দেশ

অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধ হিসেবে দেখার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে কিশোর অপরাধীদের বিরুদ্ধেও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ

Homeচট্টগ্রামসিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩। তবে এতোদিন আইনেই সীমাবদ্ধ ছিলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম।আইন পাশের দুই বছরের অধিক সময় পর এবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্য উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক হয়েছেন মাঠ প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ।পদায়নের পর ৩ ডি‌সেম্বর বুধবার নতুন দায়িত্বে যোগ দিয়েছেন জাদিদ। সিলেটের বিশ্বনাথের বাসিন্দা মো. সাদি উর রহিম জাদিদ সবশেষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে।
ইউএনওর দায়িত্বগ্রহণের পর জাদিদের কিছু উদ্যোগের ফলে পিছিয়ে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা পর্যটন আকর্ষণীয় স্থানে পরিণত হয়।তারও আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করে মো. সাদি উর রহিম জাদিদ সিলেটটুডেকে বলেন, সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিছুদিন আগে এর প্রজ্ঞাপন হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে।তিনি বলেন, এতোদিন এই কর্তৃপক্ষের কার্যক্রম ছিলো না। এখন কার্যক্রম শুরুর লক্ষ্যেই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।প্রাথমিক অবস্থায় গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয়েই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, পরবর্তী আলাদা অফিস নেওয়া হবে ও লোকবল নিয়োগ দেওয়া হবে।৩৩তম বিসিএসের কর্মকর্তা জাদিদ ২০১৪ সালে সরকারী চাকরিতে যোগদান করেন।জানা গেছে, ২০২২ সালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। এরই লক্ষ্যে ২০২২ সালের ২২ আগস্ট তৎকালীন মন্ত্রীসভা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’। একই বছরের ২৩ নভেম্বর আইনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশের পর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করার কথা থাকলেও এতোদিন আশানুরুপ অগ্রগতি হয়নি।সুপরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, পর্যটন অঞ্চলের অবকাঠামো স্থাপনাসমূহ টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটনবান্ধব নগরী গঠন করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও এর আশাপাশের এলাকার সমন্বয়ে সিলেট নগর কর্তৃপক্ষ গঠন করা হয়।