শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন সিইসি**

Homeজাতীয়**সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন সিইসি**

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপে তিনি এ মন্তব্য করেন। সিইসি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, *“নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দলগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। দেশের মানুষের কাছে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সকল দলের দায়বদ্ধতা—ইসিও সেই লক্ষ্যেই কাজ করছে।”* তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা—সব দলই নিয়ম মেনে চলার অঙ্গীকার বজায় রাখবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, আর এর মূল শর্ত হলো আচরণবিধি অনুসরণ। সিইসির মতে, নির্বাচন সফল করার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশনের ওপরও বাড়তি চাপ কমে। গত এক দশক ধরে ভোটারদের মধ্যে তৈরি হওয়া ভোট-বিমুখতা কাটাতে রাজনৈতিক নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তৃণমূল থেকে জাতীয় নেতৃত্ব—সব পর্যায়ের দায়িত্বশীলদের ভোটারদের উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখার ওপর তিনি জোর দেন। সিইসি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। অতীতেও এর প্রমাণ রয়েছে। রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব—এমন মন্তব্য করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।