শিরোনাম
“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তিরসিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুসীমান্তের ১১ জেলায় বিজিবির সঙ্গে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা

― Advertisement ―

“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-

-মো. কামাল উদ্দিনঃ জীবনের দীর্ঘ পথচলায় কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় দায়িত্বের সূত্রে, কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় পেশার কারণে, আর কিছু মানুষের সঙ্গে পরিচয়...

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি

Homeজাতীয়সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে—এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) প্রশিক্ষণ মাঠে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। সিইসি বলেন, “আজ এখানে একটি অত্যন্ত সুন্দর মহড়া দেখলাম। আমাদের নির্বাচন সংস্কৃতি বিবেচনায় বিজিবি যেভাবে সব সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখে প্রশিক্ষণ দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব নিয়মিত আসে না—৪ থেকে ৫ বছর পরপর আসে। তাই বিশেষ প্রশিক্ষণ দরকার হয়। সীমান্তকেন্দ্রিক কাজের পাশাপাশি বিজিবি নির্বাচনী প্রস্তুতিতেও জোর দিচ্ছে। পুলিশ ১৩০টি কেন্দ্রে নির্বাচনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে, আনসার-ভিডিপিও নিজেদের মহড়া সম্পন্ন করছে। এসব প্রশিক্ষণ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিইসি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন। সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও ১৩ কোটি ভোটারের সমন্বয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।” বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও ৫ আগস্ট ২০২৪-এর তুলনায় অনেক উন্নতি হয়েছে। মানুষ এখন নিশ্চিন্তে চলাফেরা করতে পারছে। ভোটের তারিখ এগিয়ে এলে পরিস্থিতি আরও উন্নত হবে।” তিনি জানান, ৩০ তারিখে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হবে এবং সেদিনই চূড়ান্ত ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি নির্ধারণ করা হবে। একটি দলের প্রতিহত করার ঘোষণার প্রসঙ্গে সিইসি বলেন, যারা এমন ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক, ভোটারসহ সবাইকে মিলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে হবে। উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত সরকারের নীতিনির্ধারণী বিষয়। নির্বাচন কমিশন আইনের আলোকে দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সম্পর্কে তিনি জানান, ঝুঁকি মূল্যায়ন শেষ হয়েছে। রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হবে। এদিকে বিজিবি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিজিবির ১২১০ প্লাটুন দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সব উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি। মহড়া অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।