স্পার্ক: সেই আগুন এখনও জ্বলে”

0
1

মো.কামাল উদ্দিনঃ
সময় থেমে থাকে না, ঠিক যেমন থেমে থাকেনি আমাদের প্রাণের ব্যান্ড স্পার্ক। নব্বই দশকের চট্টগ্রাম শহরে যখন প্রতিটি অলিগলি সুরে-তালে ধ্বনিত হত, তখন একদল স্বপ্নবান তরুণ তাদের কণ্ঠে, গিটারে, ড্রামে জাগিয়েছিল এক নবজাগরণের ধ্বনি। তাদের নাম স্পার্ক— নামেই যার অর্থ জ্বলে ওঠা। আজও সেই আগুন নিভে যায়নি, শুধু সময়ের ছাইয়ের নিচে জমে আছে কিছু দুর্মূল্য স্মৃতি, কিছু মধুর গান, আর কিছু না-বলা কথা।
চার দশকের পথচলার শেষে, স্পার্ক আবার ডাক দিয়েছে তার আপন মানুষদের— বন্ধুদের, সহযোদ্ধাদের, পরিবারের সকলকে। ২৭ জুন, শুক্রবার, এক ভরসন্ধ্যায় বালি আর্কেডের ‘কপার চিমনি’ রেস্টুরেন্টে মিলিত হতে যাচ্ছে হৃদয়ের সেই হারানো দলে। এটি কেবল একটি পুনর্মিলন নয়— এ যেন ব্যস্ত জীবনের ক্লান্ত ছায়া ভেদ করে জীবনের গভীরে হারিয়ে যাওয়া আনন্দকে নতুন করে ছুঁয়ে দেখা।
আমন্ত্রণ জানানো হচ্ছে তাদের,
যারা সংগীতকে ভালোবাসেন— যারা ব্যান্ড সংগীতকে এখনো মনের আঙিনায় আগলে রাখেন। সেদিন সন্ধ্যায় থাকবে—
কালের গর্ভে হারানো দিনগুলোর স্মৃতিচারণা, প্রিয় মুখগুলোর সম্মাননা,
স্পার্কের মঞ্চ কাঁপানো পরিবেশনা,
আলো-আঁধারির মাঝে হৃদয় উষ্ণ করা নৈশভোজ, আর থাকবে এক টুকরো ভালোবাসার প্রকাশনা। এই এক সন্ধ্যায় মিশে থাকবে— চট্টগ্রামের সংগীত ইতিহাসের চিহ্ন, বন্ধুত্বের অবিনশ্বর বন্ধন,
আর আমাদের যৌবনের অনিবার্য স্বপ্ন।
রেজিস্ট্রেশন চলছে, প্রতি সন্ধ্যায় ৭টা থেকে ১০টা পর্যন্ত, ঝাউতলার মোমিন রোডে অবস্থিত আরবান স্বাস্থ্য কেন্দ্রের নিচতলায়। নির্ধারিত ফি ২০০০/- টাকা (বিকাশে পরিশোধ করা যাবে)।
শেষ তারিখ: ১৫ জুন। যোগাযোগে রয়েছেন—ইকবাল, শাহজান, গিয়াস, মতিন— স্পার্ক পরিবারের নিবেদিত প্রাণ।
বন্ধুরা,আসুন, সুরে-স্মৃতিতে-ভালোবাসায় জ্বলে উঠুক স্পার্ক আবার একবার,
জীবনের মঞ্চে এক অবিস্মরণীয় সন্ধ্যার প্রতিশ্রুতি নিয়ে। “কারণ কিছু আগুন নিভে গেলেও তার তাপ থেকে যায়…”
স্পার্ক রয়ে যাবে আমাদের সবার মাঝে— গানে, মনে, প্রাণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here