চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন ও সেবায় আন্তরিক ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দিন — দৈনিক টুরিস্টে বিশেষ প্রতিবেদন–

0
308

আজ ৫ই অক্টোবর, রবিবার বেলা ১২টার সময় আন্তর্জাতিক মানের জাতীয় ইংরেজি দৈনিক Dainik Tourist পত্রিকার একক সাক্ষাৎকার গ্রহণ করি আমি, মো. কামাল উদ্দিন — পত্রিকার যুগ্ম সম্পাদক। সাক্ষাৎকার শেষে দৈনিক টুরিস্ট পত্রিকার একটি বিশেষ সংখ্যা আমি personally তুলে দিই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দিনের হাতে। ব্রিগেডিয়ার তসলিম উদ্দিন একজন সৎ, কর্মনিষ্ঠ ও দূরদর্শী প্রশাসক হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। তিনি রোগী সেবার মানোন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ এবং হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে গড়ে উঠেছে দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং মানবিকতার এক অনন্য পরিবেশ। চট্টগ্রামবাসীর এই প্রাণের প্রতিষ্ঠানে তাঁর আন্তরিক প্রচেষ্টা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে নানা মহলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে দৈনিক টুরিস্ট পত্রিকায় শিগগিরই প্রকাশিত হচ্ছে একটি বিশেষ প্রতিবেদন।চোখ রাখুন দৈনিক টুরিস্ট-এ — জানতে পারবেন, কীভাবে ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এগিয়ে যাচ্ছে একটি আধুনিক, মানবিক ও সেবামুখী চিকিৎসা প্রতিষ্ঠানের পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here