আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

0
2

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার (১২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তবে হামলার পরপরই পেজটি পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার সকালে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্কের ধারাবাহিক প্রক্রিয়ায় পরবর্তী সময়ে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন। এরপর প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি খণ্ডন করবেন। আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here