চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ

0
3

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয়তলা ভবনের ছাদে এসির কম্প্রেসার বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে গাইনি ওয়ার্ডসংলগ্ন ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। আহতরা গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক ছাদের ওপর এসি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে তারা গুরুতর আহত হন। এদের মধ্যে একজনকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। অপর দুজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here