চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

0
213

প্রবেশপথগুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রধান ফটক কাটাপাহাড় এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে আটকানো হয়। প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, বহিরাগতরা শিক্ষার্থী সেজে ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছিল। পরে তাদের চেকপোস্টে আটকে দেওয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটির নিরাপত্তা সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেক চৌধুরী বলেন, “আমরা কঠোর অবস্থানে আছি। বৈধ কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে আটকানো হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here