**ভোটের মাঠে ১ লাখ সেনা, ১.৫ লাখ পুলিশ মোতায়েন: ইসি সচিব**

0
131

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে এবং ১ লাখ ৫০ হাজার পুলিশ কাজ করবে। মোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন থাকবে। সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আখতার আহমেদ বলেন, নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে ব্যবহার করতে পারবে। তিনি আরও বলেন, সবাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমান অবস্থায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে থাকবে। নির্বাচনে আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচ দিনের জন্য মোতায়েন হতো; এবার মোতায়েনের মেয়াদ আট দিনের করার প্রস্তাব এসেছে, যা পরীক্ষা করে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here