প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মোন্থা’, ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা

0
131

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি বর্তমানে ১৩.৯° উত্তর অক্ষাংশ ও ৮৩.৫° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩০৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১,২৬০ কিমি, মোংলা থেকে ১,১৬৫ কিমি এবং পায়রা বন্দর থেকে ১,১৭৫ কিমি দূরে ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আজ সন্ধ্যা বা রাত নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতি ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের আশপাশে সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল ও গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here