আজ (২৯ অক্টোবর) থেকে দেশের বাজারে স্বর্ণ নতুন দামে বিক্রি শুরু হয়েছে।

0
187

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৮ অক্টোবর) ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে। এর আগে ২৭ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; তখন ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণ ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায় বিক্রি হয়েছিল। সেসময় ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় বিক্রি হচ্ছিল। স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত আছে। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বৃদ্ধি ও ৩ বার হ্রাস করা হয়েছে। গত বছর এই সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here