বরখাস্ত হলেন পুলিশের এডিসি

0
129

১৪ মাস ধরে অনুপস্থিত থাকার কারণে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটে যুক্ত থাকলেও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে দায়িত্ব পালনকালে বিনা অনুমতিতে ১৯ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা ১৯ আগস্ট ২০২৪ থেকে কার্যকর হবে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জানা যায়, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহানুর আলম পাটওয়ারী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার পর পলাতক রয়েছেন এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here