
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মূল চালিকা শক্তি ছিলেন ওপেনার অ্যালিক অথানাজে ও অধিনায়ক শাই হোপ। অথানাজে ৩৩ বল খেলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ৫টি চার ও ৩টি ছক্কা ছিল। হোপও ৩৬ বল খেলে ৫৫ রানের ইনিংস উপহার দেন, যা ৩টি চার ও ৩টি ছক্কায় সমৃদ্ধ ছিল। তবে এই দুই ব্যাটারের বাইরে অন্য কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
বিস্তারিত রিপোর্ট আসছে…

