**অস্ত্রের লাইসেন্স নবায়নের সময় গ্রেপ্তার হলেন গণজাগরণ মঞ্চের নেতা**

0
146

ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের প্রবীণ নেতা আবুল কালাম আজাদ (৭৫)কে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানা থেকে তাকে আটক করা হয়। আবুল কালাম আজাদ উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে। তাকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য থানায় গিয়েছিলেন। এ সময় স্থানীয় জামায়াত ও শিবিরের কয়েকজন নেতা তাকে চিনে থানার ওসিকে বিষয়টি জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অবসরের পর থেকে আবুল কালাম আজাদ গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা হিসেবে পরিচিত ছিলেন। আন্দোলনের সময় শাহবাগ মঞ্চে দাঁড়িয়ে তিনি বিভিন্ন নেতার বিরুদ্ধে তীব্র সমালোচনা ও বক্তব্য দিয়েছেন। ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, “আমাদের নেতারা নির্দোষ। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। পুলিশ এই নেতাকে গ্রেপ্তার করেছে, এজন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।” ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন, “জামায়াত-শিবিরের নেতাদের অভিযোগের ভিত্তিতে তাকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here