**৪ জেলায় অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা**

0
159

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশের উপকূলের কাছে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। লঘুচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বিকেল ৪টা থেকে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী থেকে ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে। এতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here