**মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা, জানা গেল কারণ**

0
169

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণরত যুদ্ধবিমানের বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ৩৩ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার মূল কারণ উড্ডয়নজনিত ত্রুটি। জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে, ভবিষ্যতে ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রতিবেদন অনুযায়ী, বিমানবাহিনীর বিমানের স্বল্পতা, টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় বিমানবন্দরের আশেপাশের স্থাপনা, আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ মোট ৩৩টি সুপারিশ করা হয়েছে। এই বিষয়গুলোর জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রেস সচিব। ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে জুলাই মাসে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here