ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

0
183

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন অর রশিদ ২০১৪ সালে পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ দম্পতি কনস্টেবল মো. আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীকে ফাঁসির আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, ঝালকাঠির নলছিটি থানার ভবানীপুর এলাকার কনস্টেবল আলাউদ্দিনের স্ত্রী নাসরিন নেলীর সঙ্গে নিহত সাইফুল ইসলামের পরকীয়ার জেরে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় নিজের প্রেমিকার ভাড়া বাসায় খুন হন সাইফুল। হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টা চালালে টাউন হল মোড়ে পুলিশ হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত দম্পতিকে। এরপর নিহতের মা মুলেদা বেগম কনস্টেবল আলাউদ্দিন, তার স্ত্রী ও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।অন্যদিকে, অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক জয়নাব বেগম ২০২২ সালে তারাকান্দা থানার প্রতারণা করে স্বর্ণ চুরির ঘটনায় মোছা. কুলছুম (৫৮) হত্যা মামলায় আসামি রুবেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ড ও অপর আসামি দ্বীন ইসলামকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here