সেই ছাত্রদল নেতা বহিষ্কার

0
123

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে পেটানোর ঘটনায় এবং সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।” এতে আরও বলা হয়, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সব পর্যায়ের নেতাকর্মীদের রাহাত হাসান কাইয়ুমের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বুধবার (৫ নভেম্বর) দুপুরে নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলা চালান রাহাত হাসান কাইয়ুম। অভিযোগ, কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের লোকদের নাম না থাকায় তিনি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে থাপ্পড় মারেন। এ ঘটনায় রাহাত ও তার সহযোগী ফজলুসহ দুইজনের বিরুদ্ধে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here