মা ডাকতে নিষেধ, বলো ‘আন্টি’ — ৮ বছরের রাইসার জীবন এখন লড়াই আর নিঃসঙ্গতার গল্প

0
133

যে বয়সে মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার কথা, সেই বয়সেই মা শব্দটি ডাকার অধিকার হারিয়েছে ৮ বছরের শিশু রাইসা নাওসিন তারিন। জন্মদাত্রী মা নিজেই নাকি বলে গেছেন, কেউ ফোন দিলে বলবি, আমাকে মা না, আন্টি ডাকবি। এটি কোনো সিনেমার সংলাপ নয়—এটি বাস্তব, নির্মম জীবনের গল্প। বাঁশখালীর ১২ নং শেখেরখীল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বলিমাঝির বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ নেছার উদ্দিন কয়েক বছর আগে প্রেম করে বিয়ে করেন জান্নাতুল মাওয়া পারুলকে। বিয়ের পরপরই শুরু হয় সংসারে অশান্তি। নেছারের অভিযোগ,বিয়ের কিছুদিন পরই পারুল অন্য এক ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরপর শুরু হয় মানসিক নির্যাতন ও মিথ্যা মামলার হুমকি।” সংসার বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তিনি পাড়ি জমান ওমান প্রবাসে। কিন্তু বিদেশে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই আসে ডিভোর্স নোটিশ। এরপর তিনি জানতে পারেন—তার স্ত্রী অন্যত্র বিয়ে করে ফেলেছেন। ডিভোর্সের পরও থেমে থাকেনি সংঘাত। নেছারের পরিবার জানায়, বারবার শিশু কন্যা রাইসাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। নেছারের বৃদ্ধ বাবা-মার বাড়িতে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করা হয়। স্থানীয় এক প্রতিবেশী বলেন—মেয়েটা অপরাধ কী করেছে? ও তো শুধু মা-বাবা দুইজনের ভালোবাসা চেয়েছিল।” নিজ পরিবার ও শিশু কন্যার নিরাপত্তার কথা ভেবে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নেছার উদ্দিন। অভিযুক্ত জান্নাতুল মাওয়া পারুলের বক্তব্য জানতে চাইলে তার মা বলেন এ ঘটনায় এলাকাজুড়ে চলছে আলোচনা ও ক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের দাবি— শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে,, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জুর দাবি জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here