**বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইইউর সমর্থন**

0
132

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা দেশীয় নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণমূলক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। ইইউ তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানায়, *“অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের অগ্রগতিকে আমরা সমর্থন করি।”* তারা আরও উল্লেখ করে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানানো হয়েছে। ইইউ তাদের আহ্বানে বলেছে, রাজনৈতিক দলগুলো যেন দায়িত্বশীল আচরণ করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোতে গঠনমূলকভাবে যুক্ত হয়। অন্যদিকে, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির সময় যথেষ্ট সমর্থন ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। ডব্লিউটিওর উপমহাপরিচালক শিয়াংচেন ঝাং বাসসকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে বলেন, এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশ সংস্থাটির কারিগরি সহায়তা পেতে থাকবে। বর্তমানে ডব্লিউটিওর বিভিন্ন কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাংলাদেশ উপকৃত হচ্ছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ডব্লিউটিও উন্নয়নশীল অর্থনীতিগুলোর বাণিজ্য সক্ষমতা বাড়াতে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারত্ব করে কাজ করছে। এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) প্রসঙ্গে তিনি জানান, বৈশ্বিক বাণিজ্যে এলডিসিভুক্ত দেশগুলোকে আরও কার্যকরভাবে যুক্ত করতে তৈরি এই উদ্যোগের অন্যতম প্রধান সুবিধাভোগী বাংলাদেশ। এলডিসি থেকে উত্তরণের পরও আরও পাঁচ বছর বাংলাদেশ ইআইএফের সুবিধা ভোগ করতে পারবে।

—

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here