হাইকোর্ট পূর্ণাঙ্গ রায়ে জাতিসংঘ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা করল

0
131

হাইকোর্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে হত্যা ও নির্যাতন সংক্রান্ত তদন্ত প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ হিসেবে ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়। রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ দায়ের করেছিলেন। এর আগে, গত বছরের আগস্টে হাইকোর্ট গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এবার রায়ে নির্দেশ দেওয়া হয়েছে ওই প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব-২০২৪’ শিরোনামে গেজেটে প্রকাশ করার। সাথে জাতীয় আর্কাইভ, সরকারি পাবলিক লাইব্রেরি ও অন্যান্য রাষ্ট্রীয় সংরক্ষণাগারে সংরক্ষণ, সরকারি ওয়েবসাইটে প্রকাশ এবং জনগণ, গবেষক ও আইনি প্রয়োজনে সহজলভ্য করার কথাও উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here