**চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা: প্রাইভেট কার ছিটকে পড়ে পথচারী নিহত**

0
155

চট্টগ্রামের নিমতলা এলাকায় এক প্রাইভেট কার এক্সপ্রেসওয়েকে ছিটকে নিচের সড়কে থাকা একটি মোটরসাইকেলের ওপর পড়ে গেছে। এতে মোহাম্মদ শফিক (৫৫) নামে একজন পথচারী নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায়। পুলিশের ধারণা, পতেঙ্গা থেকে শহরের দিকে আসার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শফিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রাম বন্দরের একজন কর্মী ছিলেন। গাড়িতে থাকা চারজন যাত্রীও আহত হয়েছেন। বন্দর থানার উপপরিদর্শক আবু সাঈদ রানা জানান, লালখানবাজারমুখী লেইনের নিমতলা মোড়ের কাছাকাছি গাড়িটি ছিটকে পড়ে। কী কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ফায়ার সার্ভিস তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরের এই গুরুত্বপূর্ণ সড়কে উভয় পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here