‘আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা অর্ধেকে নেমে আসবে’

0
199

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, চলমান বিচারিক সংস্কারের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মামলার জট অর্ধেকের বেশি কমে যাবে। তার মতে, লিগ্যাল এইড ব্যবস্থার উন্নতির মাধ্যমে এক-তৃতীয়াংশ মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।  সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, শুধু আইন মন্ত্রণালয়েই ২১টি গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করা হয়েছে। বিচার বিভাগেও বিস্তৃত সংস্কার চলছে। এসব পদক্ষেপের ফলেই আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমবে বলে তিনি আশাবাদী। সংস্কার হতে হবে বাস্তবসম্মত—এ কথা উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, অতিরিক্ত বা তড়িঘড়ি সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্র কাঠামো দুর্বল না হয়ে যায়, সেদিকেও সতর্ক থাকতে হবে। কারণ, আইন সংস্কার রাতারাতি সম্ভব নয়; এটি ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here