টানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

0
137

মার্কিন ডলারের মান বৃদ্ধি এবং সুদের হার কমানো–বাড়ানো নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম নিম্নমুখী। সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববাজারেও স্বর্ণের দাম আরও কমেছে। রয়টার্স জানায়, মার্কিন স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি নেমে এসেছে ৪ হাজার ৪৫ দশমিক ৫৮ ডলারে। ডিসেম্বর ডেলিভারির ফিউচার স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪২ দশমিক ৫০ ডলারে। রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ডলারের মান এখন ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। ডলারসূচক ১০০-এর ওপরে থাকলে স্বর্ণের দাম আরও কমতে পারে, কারণ ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রাব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা আগের ৭৪ শতাংশ থেকে কমে সোমবার দাঁড়িয়েছে ৬৯ শতাংশে। ফেড কর্মকর্তাদের ভিন্নমুখী মন্তব্যও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সাময়িকভাবে সুদ কমানোর ইঙ্গিত দিলেও, ডালাস ফেডের লরি লোগান বলেছেন বর্তমান হার আরও কিছুদিন স্থির রাখা উচিত। শিকাগো ও ক্লিভল্যান্ড ফেডের প্রধানরা সতর্ক করেছেন—এখন সুদ কমালে অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে। নিম্ন সুদের পরিবেশ স্বর্ণের জন্য অনুকূল হলেও, সুদ কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় স্বর্ণের বাজারে চাপ দেখা দিয়েছে। ত্রিবেদীর মতে, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে বড় ওঠানামা না হলেও সামান্য পতন অব্যাহত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here