‘আমার সঙ্গে খেলতে আসবে না’—কাকে হুঁশিয়ার করলেন মমতা

0
204

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বিজেপিকে সতর্ক করে বলেন, ভোটার তালিকা থেকে একটি নামও বাদ গেলে তিনি ‘বিজেপির সরকার ভেঙে দেবেন’। সাম্প্রতিক আরেক ঘটনায় বিমান সংস্থার লাইসেন্সজনিত ত্রুটিতে নির্ধারিত হেলিকপ্টার না উড়তে পারায় আবারও বিজেপির দিকে তীর ছোড়েন মমতা। ক্ষোভের সুরে বলেন, **“ওরে, আমার সঙ্গে খেলতে যাস না।”** পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টারে করে বনগাঁ যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আগের দিন মহড়াও হয়েছিল। কিন্তু সফরের ঠিক আগে বিমান সংস্থা জানায়, লাইসেন্স সমস্যার কারণে হেলিকপ্টার উড়তে পারবে না। শেষমেশ সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হয় তাকে। উত্তর ২৪ পরগনার বনগাঁয় এসআইআরবিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে মমতা প্রথমেই দেরিতে আসার জন্য বিদ্রূপভরে ‘ক্ষমা’ চান। এরপর বলেন, দেরির নেপথ্যে রয়েছে একটি ‘মজা’। বহু মাস পর তিনি হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তার আগেই ‘সংঘাত শুরু হয়ে গেল’। বিজেপিকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি বহুবার সতর্ক করেছেন—তার সঙ্গে খেলতে না আসতে। ছাত্র আন্দোলনের দিনগুলো স্মরণ করে আরও বলেন, যা ধরেন তা শেষ না করা পর্যন্ত ছেড়ে দেন না। তাই তার হেলিকপ্টার বাতিল হলেও তাতে তার কিছুই আসে–যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here