জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার

0
158

টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে গত শুক্রবার ফজরের পর আম বয়ান দিয়ে জোড় ইজতেমা শুরু হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রায়হান আরও বলেন, এবারের ইজতেমা ময়দান থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের কাজে বের হবেন। তারা আগামী ২, ৩ ও ৪ জানুয়ারির খুরুজের জোড়ের প্রস্তুতি নেবেন। অন্যরা নিজ নিজ মহল্লা বা জেলায় ফিরে গিয়ে জোড়ের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করবেন। তিনি আরও জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী ‘পুরানদের জোড়’ শেষে ৪০ দিন পর টঙ্গীর মূল ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের মূল ইজতেমা নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here