বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি পাঠাগার’র শুভ উদ্বোধন। 

0
196

বিপ্লব বিজয়

গত ৩০শে নভেম্বর’২৫ রবিবার বিকাল ৫.০০ টায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের স্থায়ী কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত সভাপতি বাবু সঞ্জয় বড়ুয়া পিপলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি পাঠাগারের দাতা লায়ন সুপ্রভা বড়ুয়া, প্রধান অতিথির আসন অলংকৃত করেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন রুপম কিশোর বড়ুয়া, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ইউ. এস. টিসির সাবেক ভিসি অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, বাবৌযু পরিষদ এর সম্মানিত উপদেষ্টা নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রাক্তন মহাসচিব অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, সভায় স্বাগত ভাষণ প্রদান করেন জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারীয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাতীয় কমিটির সম্মানিত মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, উপদেষ্টা বাবু তপন কুমার বড়ুয়া, বাবু শীলানন্দ বড়ুয়া, বাবু অপু বড়ুয়া, অধ্যাপক পলাশ কান্তি বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সহ- সভাপতি কর আইনজীবী বাবু বুলবুল বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু তাপস বড়ুয়া, বান্দরবান অঞ্চলের সহ-সভাপতি শিক্ষক রাহুল বড়ুয়া, সিলেট অঞ্চলের প্রাক্তন সাধারণ সম্পাদক রানা বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া, সীবলী সংসদের সভাপতি বাবু বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মিসেস সুদীপ্ত বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে কেক কেটে পরিষদের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ফিতা কেটে স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাবৌযুপ এর পাঠাগার সম্পাদক বাবু নিপুণ বড়ুয়া। পরিশেষে পরিষদের সহ সাংস্কৃতিক সম্পাদক বাবু শংকর বড়ুয়ার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন পহেলি বড়ুয়া, নৃত্য শিল্পী অস্মিতা বড়ুয়া, অস্পিতা বড়ুয়া, গান পরিবেশন করেন, রিমঝিম বড়ুয়া, মৃন্ময়ী বড়ুয়া, সপ্তর্সী বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, শংকর বড়ুয়া, নন্দন বড়ুয়া, কল্যান বড়ুয়া, রানা বড়ুয়া সহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here