নির্বাচন কমিশন সচিব জানালেন, এই ভোটাররা ভোট দিতে পারবেন না

0
156

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ অক্টোবরের পর যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সচিব আখতার আহমেদ বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যারা তালিকাভুক্ত হয়েছেন, তারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো সময় কারো ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। এনআইডি সংশোধনের বিষয়ে তিনি জানান, ভোটের আগে ভোটারের নাম, মা-বাবার নাম, পেশা, জন্মতারিখ, ঠিকানা ও ছবির তথ্য সংশোধন করা যাবে না। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর এ ধরণের তথ্য সংশোধন কার্যকর হবে। তবে ভোটের আগে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে তিনি উল্লেখ করেন। প্রবাসীদের ভোটের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তারা নিবন্ধন করতে পারবেন। এ সময় নতুন দল নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান নির্বাচন কমিশনের সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here