
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার প্রাঙ্গণে কয়েক শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, এসএম সফিউল আলম, শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজুদ্দৌলাহ চৌধুরী দুলাল ও মোরশেদুল আলম। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের অপ্রতিদ্বন্দ্বী নেতা। দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান অসীম।
