শ্রমিক অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ, পরে শিথিল

0
136

সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকরা নিউ ঢাকা রোডে সড়ক অবরোধ করেন। অবরোধ শুরু হয় সকাল ১০টায় চামড়া পট্টি থেকে রেলগেট পর্যন্ত। এতে শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। শ্রমিকরা দাবি করেছেন, ৩০ নভেম্বর বিকেলে ২০–৩০টি মোটরসাইকেল নিয়ে অফিসে হামলা চালানো হয় এবং স্টাফদের মারধর করা হয়। দুই দিন পেরিয়ে গেলেও ঘটনার কোনো বিচার হয়নি। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, “২৯ নভেম্বর কাজিপুর মোড়ে তেল তোলাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের পরে ৩০ নভেম্বর অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিচার মীমাংসা না হওয়ায় সকাল থেকে সড়ক অবরোধ করা হয়। নেতাদের সঙ্গে আলোচনার পর আমরা শ্রমিকদের বিচারের আশ্বাস দিয়েছি, এরপর তারা অবরোধ তুলে নিয়েছে।” সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাখখারুল ইসলাম জানান, “দুপুর সাড়ে ১২টার পর শ্রমিকরা ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here