নতুন থেরাপিতে আশা জাগাচ্ছে এইডস চিকিৎসা

0
147

এইচআইভি/এইডস এখনও এমন একটি রোগ, যার সম্পূর্ণ চিকিৎসা নেই। একবার সংক্রমিত হলে রোগীর সারাজীবন ওষুধের ওপর নির্ভর করতে হয়। প্রতিদিন ওষুধ খাওয়া, নিয়ম মেনে চিকিৎসা চালানো এবং বিভিন্ন জটিলতা এড়িয়ে চলা রোগীর জন্য মানসিকভাবে ক্লান্তিকর হয়ে ওঠে। তবে সম্প্রতি এক গবেষণায় আশার আলো দেখা দিয়েছে। যেখানে সাধারণত রোগীদের প্রতিদিন অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিতে হয়, সেখানে নতুন এক থেরাপি ব্যবহার করে কয়েকজন রোগী ১৮ মাস পর্যন্ত ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পেরেছেন। এটি এখনো পরীক্ষামূলক, তবে চিকিৎসা জগতে বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা প্রচলিত ওষুধের পরিবর্তে ‘কম্বিনেশন থেরাপি’ ব্যবহার করছেন। এতে রোগীদের প্রতিষেধক, ইমিউন-অ্যাকটিভ ওষুধ এবং বিশেষ ধরনের অ্যান্টিবডি দেওয়া হয়। ১০ জন রোগীর ওপর পরীক্ষায় দেখা গেছে, কেউই ১৮ মাস ধরে নিয়মিত এআরটি ছাড়াই সুস্থ ছিলেন, এমনকি যাদের অবস্থা আগে গুরুতর ছিল তারাও আলাদা চিকিৎসা ছাড়াই ভালো ছিলেন। এইচআইভি ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে রোগী বিভিন্ন সংক্রমণ ও জটিল রোগে আক্রান্ত হন, যেমন যক্ষ্মা, ছত্রাকজনিত সংক্রমণ, স্নায়ু সমস্যা এবং কিছু ধরনের ক্যানসার। সংক্রমণ শুরু হয় হালকা উপসর্গ দিয়ে, পরে দীর্ঘ সময় লক্ষণ দেখা নাও দিতে পারে এবং শেষ পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। বর্তমানে মানুষের নির্ভরশীলতা এআরটির ওপর। এটি ভাইরাস পুরোপুরি নির্মূল করতে পারবে না, তবে ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে এবং রোগীকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে। নতুন থেরাপির পরীক্ষায় দেখা গেছে, ওষুধ ছাড়া রোগীরা দীর্ঘ সময় ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছেন। ভবিষ্যতে এটি রোগীকে চিকিৎসা ছাড়াই সুস্থ রাখার পথ খুলে দিতে পারে এবং এইডস নির্মূলের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here