বরিশালে ৮ দিন ধরে নিখোঁজ হাফেজ সিফাত

0
130

বরিশালে রহস্যজনকভাবে নিখোঁজ **হাফেজ মো. সিফাত শেখ (১৫)** এর কোনো সন্ধান এখনো মেলেনি। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, সিফাত শেখ বরিশালের **গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে নানার বাড়ি** থেকে **৩০ নভেম্বর সকালে বের হয়ে আর বাড়ি ফেরেনি।** সে পার্শ্ববর্তী **আগৈলঝাড়া উপজেলার মারকাজ মাদ্রাসার ছাত্র।** সিফাতের বাবা **উজ্জ্বল শেখ** সিফাত যখন দুই বছর বয়সে নিরুদ্দেশ হন। পরে তার মা **সিমা বেগম** অন্যত্র বিয়ে করেন। বাবামায়ের আদর থেকে বঞ্চিত সিফাত নানার কাছে বড় হয়েছে। নানার তত্ত্বাবধানে সিফাত **কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইরকান্দি এলাকার মাদ্রাসা** থেকে কোরআনে হাফেজ হয়েছেন। পরে তাকে **আগৈলঝাড়া উপজেলা সদরের মারকাজ মাদ্রাসায়** ভর্তি করা হয়। কয়েক দিন আগে সিফাত নানার কাছে বেড়াতে আসেন। এরপর **৩০ নভেম্বর সকালে নানার বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন।** সিফাতের নানি **কুলসুম বেগম** জানান, “মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়েছে, এরপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি, তাই থানায় সাধারণ ডায়েরি করেছি।” গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) **মো. মাহবুবুর রহমান** বলেন, “হাফেজ সিফাতের নিখোঁজের সাধারণ ডায়েরি পেয়েছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here