শাকপুরায় বর্ণাঢ্য আয়োজনে সাধক ডালিম বড়ুয়ার ৪৬তম জন্মোৎসব উদযাপন

0
328

বোয়ালখালী উপজেলার শাকপুরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাকপুরা শ্রী শ্রী লোকনাথ সেবা মন্দিরের প্রতিষ্ঠাতা ও দানশীল ব্যক্তিত্ব সাধক ডালিম বড়ুয়া’র ৪৬তম জন্মোৎসব পালিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় এ উপলক্ষে অষ্টপরিস্কারসহ বৈকালিক সংঘদান অনুষ্ঠিত হয়। শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বসুমিত্র মহাস্থবির এর সভাপতিত্বে এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ও শ্রীপুর আমুচিয়া বোধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপস্সী মহাথের এর পরিচালনায় অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বোধিশ্রী মহাথের, ভদন্ত শাসনবংশ মহাথের, ভদন্ত দীপানন্দ মহাস্থবির, ভদন্ত শীলপ্রিয় থের, ভদন্ত কীর্তিপাল থের, ভদন্ত বি. সত্যানন্দ থের, ভদন্ত সত্যানন্দ থের, ভদন্ত এম. প্রজ্ঞামিত্র থের, ভদন্ত শ্রদ্ধাশ্রী থেরসহ প্রাজ্ঞ ভিক্ষুসংঘ। এছাড়া বিভিন্ন আশ্রম থেকে আগত ব্রহ্মচারী, মহারাজ ও সাধু-সন্ন্যাসীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশিষ্ট কীর্তনশিল্পী বাবু অমর কেতু বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও ধর্মীয় মর্যাদা লাভ করে। অনুষ্ঠানে সাধক ডালিম বড়ুয়ার গর্ভধারিণী মাতা ধর্মপ্রাণ উপাসিকা শ্রীমতি গীতা বড়ুয়াকে উপস্থিত ভক্তবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে জয়ন্তী নায়ক সাধক ডালিম বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করে অভিসিক্ত করা হয়। এ সময় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পক্ষে বাবু বিনয় ভূষণ বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু মৃদুল বড়ুয়া, সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, সাবেক সভাপতি লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, সহ সম্পাদক ছোটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া ভূপেলসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসব শেষে সাধক ডালিম বড়ুয়ার শত শত ভক্ত নর-নারীর অংশগ্রহণে কেক কাটা হয় এবং সবাই একসঙ্গে রাতের খাবার গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here